কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

৭ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শনিবার, ৭ সেপ্টেম্বর। অনেকের আজ জন্মবার্ষিকী, আবার কেউ মৃত্যুবরণ করেছেন এই দিনেই। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮১২ - নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।

১৮২২ - ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮৬০ - লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৯০৪ - দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।

১৯১১ - ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।

১৯৩১ - লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৪৭ - ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠা হয়।

জন্ম

১৫৩৩ - ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।

১৮২৬ - বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসুর জন্ম।

১৮৭০ - রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিনের জন্ম।

১৮৭০ - মার্কিন ক্রীড়াবিদ টমাস কার্টিস জন্মগ্রহণ করেন।

১৮৭৭ - আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহণ করেন।

১৮৯২ - অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯১৭ - নোবেলজয়ী (১৯৭৫) অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থের জন্ম।

১৯২০ - ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।

১৯২৭ - ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল জন্মগ্রহণ করেন।

১৯৩৪ - খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম।

১৯৬৮ - ফরাসি ফুটবলার মার্সেল দেসায়ি জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯০৭ - প্রথম সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।

১৯১০ - ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন।

১৯৪৯ - মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কার মৃত্যু।

১৯৭৬ - বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু।

১৯৯৭ - জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন।

২০১০ - মার্কিন লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন।

২০১২ - পাকিস্তানি ফুটবলার আবদুল গাফুর মৃত্যুবরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবে না: সমাজকল্যাণমন্ত্রী 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

১০

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

১১

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

১২

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১৩

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

১৪

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

১৫

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

১৬

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

১৭

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

১৮

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

১৯

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

২০
X