কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কর্মব্যস্ত জীবনে সবার ভীষণ তাড়াহুড়ো থাকে। কেউ কেউ সময়ে স্বল্পতায় সকালের নাশতা এড়িয়ে চলেন। কেউ কেউ আবার দ্রুত নাশতা সারেন। এরপর আছে অফিসে পৌঁছাতে যাতায়াতের বিড়ম্বনা। সব মিলিয়ে অফিসে পৌঁছে একটু ক্লান্ত লাগতেই পারে।

এদিকে কখনো দিনভর কাজের উদ্বেগ, কাজ ও মিটিংয়ের টেনশন, সময়মতো কাজ শেষ করার টেনশনে শরীর খারাপ হতে শুরু করে। অতিরিক্ত কাজের চাপেও কখনো কখনো শরীর খারাপ লাগে, বমি বমি ভাব হয়।

এ ধরনের অস্বস্তি বা শরীর খারাপ হলে কী করবেন—

আদা কুঁচি

ব্যাগে সব সময় আদা কুঁচি রাখতে পারেন। যখনই গা গোলাবে তখন আদা মুখে পুরে দেবেন। একটু বিট লবণ লাগিয়ে নিলে ভালো লাগবে। আদা খেলে বমি বমি ভাব চলে যাবে।

জোয়ান

গ্যাসের সমস্যা কমাতে জোয়ান দারুণ উপকারী। তাই ব্যাগে, পারলে অফিসের ড্রয়ারে সব সময় জোয়ান রেখে দিন। বমি পেলে খানিকটা জোয়ান চিবিয়ে নিন। দেখবেন বমি ভাব ঠিক হয়ে গেছে। শরীরের অস্বস্তিও চলে যাবে। বদহজম দূর করতেও জোয়ান ভালো কাজ করে।

শসা

বমি বমি ভাব বা শরীর খারাপ লাগলে ভারী খাবার এড়িয়ে চলুন। তবে পেট খালি রাখলেও চলবে না। সে ক্ষেত্রে শসা খেতে পারেন। শুকনো মুড়ির সঙ্গে শসা খাওয়া যেতে পারে। গ্যাসের সমস্যা কাটাতে শসা দারুণ কাজ দেবে। তা ছাড়া গা গোলানো, বমি বমি ভাবও কমে যেতে পারে শসা খেলে। শরীরে পানির ঘাটতিও পূরণ করে শসা।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

বাড়ির বাইরে শরীর খারাপ করলে অনেকেই ভয় পেয়ে যান। তাতে হৃৎস্পন্দনের হার বেড়ে যায়। তাই সেটা করবেন না। শান্ত হয়ে বসে লম্বা শ্বাস নিন। অল্প পরিমাণে খান। শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। এতে শরীর ভালো লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১০

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১১

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১২

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৩

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৫

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৬

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৭

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৮

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৯

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X