টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ দুই শতাধিক শ্রমিক

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত কনসেপ্ট পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। তাদের মধ্যে অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। অনেক শ্রমিক কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা থেকে বের হতে গিয়ে দৌড়াদৌড়ির মধ্যে অনেকে পড়ে গিয়ে আহত হন।

আহত ও অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও দুর্বলতায় ভুগছেন।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক থেকে ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করেছে। তবে ঘটনার বিস্তারিত জানাতে তারা অনীহা প্রকাশ করেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কনসেপ্ট কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X