বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

১৯ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৫৯: পাঁচটি স্প্যানিশ জাহাজডুবিতে প্রায় ৬০০ জনের মৃত্যু।

১৭৫৫: ইংল্যান্ড ও রাশিয়া সামরিক চুক্তি।

১৭৯৬: জর্জ ওয়াশিংটন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেন।

১৮৪৯: ক্যালিফোর্নিয়ার ওয়াকলানে প্রথম বাণিজ্যিক লন্ড্রি চালু।

১৮৬৫: আটলান্টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

১৮৭০: জার্মানির প্যারিস অবরোধ।

১৮৯৩: নিউজিল্যান্ড প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার দেয়।

১৯০৭: প্রথম তাপ ও জ্বালানি উৎপাদনকারী উপাদান আবিষ্কৃত।

১৯১৫: জার্মানরা ভিলনা অধিকার করে।

১৯৬০: পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষর।

১৯৬২: ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু।

১৯৮১: বাংলাদেশে ৮টি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল।

১৯৮৩: সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ তা জাপান সাগরে ভেঙে পড়ে।

১৯৮৫: মেক্সিকোয় ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৯৯১: যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতাবিষয়ক চুক্তি স্বাক্ষর।

১৯৯২: যুগোস্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত।

১৯৯৪: যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবীয় সাগরতীরবর্তী ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়।

২০০৬: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ংকরী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত জেলে প্রাণ হারান।

জন্ম

১৫৬৩: পোল্যান্ডের রাজা তৃতীয় হেনরি।

১৭৫৯: ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি।

১৯০৩: কথাসাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

১৯১১: নোবেলজয়ী ইংরেজ কথাসাহিত্যিক উইলিয়াম গোল্ডিং।

১৯২৪: রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্রে।

১৯৭১: সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।

মৃত্যু

১৩৩৯: জাপানের সম্রাট গো-দিয়গো।

১৮৮১: জেমস গারফিল্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম প্রেসিডেন্ট।

১৯৮৭: লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুরউদ্দীন।

২০১৬: সাউন্ড অব মিউজিক তারকা চার্মিয়ান কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X