কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রিজের ওপর এই ৯ জিনিস একদমই রাখা উচিত নয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘরের অনেকেই ফ্রিজের ওপর অতিরিক্ত জিনিস রাখার অভ্যাস গড়ে তোলেন। তবে কখনো কি ভেবে দেখেছেন, ফ্রিজের ওপর জিনিস রাখা ঠিক কতটা নিরাপদ? না, মোটেও নিরাপদ নয়। চিকিৎসক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কিছু নির্দিষ্ট জিনিস ফ্রিজের ওপর রাখা একদমই উচিত নয়। এতে যেমন বাড়ে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি ক্ষতি হতে পারে ফ্রিজের কর্মক্ষমতারও। সম্প্রতি রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য।

তবে চলুন জেনে নেওয়া যাক, ফ্রিজের ওপর কোন ৯টি জিনিস রাখা একেবারেই ঠিক নয়—

পাউরুটি বা বেকারি পণ্য

ফ্রিজের তাপমাত্রা ও বাতাসের কারণে পাউরুটি দ্রুত শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। যার ফলে এর মেয়াদও সময় কমে যায়। তাই পাউরুটি সংরক্ষণের জন্য ব্রেডবক্স ব্যবহার করাই সবচেয়ে উপযুক্ত।

রান্নার বই ও রেসিপি কার্ড

অনেকেই বই বা কাগজ ফ্রিজের ওপর রেখে থাকি। কাগজ বা বই ফ্রিজের ওপর রাখলে তা হতে পারে বিপজ্জনক। এগুলো দাহ্য পদার্থ হওয়ায় আগুন লাগার আশঙ্কা বাড়ে। তা ছাড়া ভারী বই হঠাৎ পড়ে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনাও থাকে।

ছোট গৃহস্থালি যন্ত্রপাতি

কফি মেকার, টোস্টার বা রাইস কুকারের মতো ছোট ও ভারী যন্ত্রপাতি ফ্রিজের ওপরে রাখা উচিত নয়। ফ্রিজ খোলার সময় এসব জিনিস নড়ে যেতে পারে এবং হঠাৎ পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করে।

বিস্কুটের কৌটা

শিশুরা সাধারণত জানে বিস্কুট বা চকলেটের কৌটা ফ্রিজের ওপরে থাকে। তাই অনেক সময় তারা ওপরে ওঠার চেষ্টা করে। এতে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। যদি সেই কৌটা কাচ বা সিরামিকের হয়, তা ভেঙে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

ওষুধ

অনেকে মনে করেন, ফ্রিজের ওপরে ওষুধ রাখলে তা শিশুদের হাতের বাইরে থাকবে; কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এটি নিরাপদ নয়। কারণ ফ্রিজের ওপরে তাপ ও আর্দ্রতা বেশি থাকে, যা ওষুধের গুণমান নষ্ট করতে পারে। তা ছাড়া, শিশুরা উপরে উঠে ওষুধে হাত দিলে তা খেয়ে ফেলার বা ফেলে দিয়ে ক্ষতি করার আশঙ্কাও থাকে।

সিরিয়াল বা শুকনো খাবার

সিরিয়াল বা শুকনো খাবার যদি ফ্রিজের ওপরে রাখা হয়, তাহলে তা বাতাসে সহজেই নরম বা বাসি হয়ে যেতে পারে। এ ছাড়া হঠাৎ পড়ে গেলে খাবার ছড়িয়ে পড়ে নোংরা হতে পারে। যার ফলে এতে পোকামাকড়ও ভিড় করতে পারে।

তাজা ফলমূল ও সবজি

অনেকে ফল ফ্রিজের ওপরে রেখে থাকেন। ফ্রিজের ওপরের জায়গা গরম ও আর্দ্র থাকায় এসব খাবার দ্রুত পচে যায়। এর ফলে দুর্গন্ধ ছড়ায় এবং পোকামাকড়ের উপদ্রব বাড়ে।

কাচের বাটি বা জার

ফ্রিজের ওপরে ভারী বা ভঙ্গুর জিনিস রাখা খুবই ঝুঁকিপূর্ণ। সেগুলো পড়ে গেলে বড় ধরনের আঘাত লাগতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপত্তার দিক থেকে এমন জিনিস নিচে রাখা ভালো।

মসলা

ফ্রিজের ওপরে মসলা রাখলে দ্রুত গুণগতমান হারাতে পারে। কারণ সেখানে তাপমাত্রা বেশি থাকে। তাই মসলা সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুকনো জায়গাই উপযুক্ত।

তাহলে ফ্রিজের ওপর কিছুই রাখা যাবে না?

নিরাপত্তা বিশেষজ্ঞ রেবেকা এডওয়ার্ডস জানান, ফ্রিজের ওপরে দেয়ালে আটকানো একটি কেবিনেট স্থাপন করা সবচেয়ে উত্তম। এতে বায়ু চলাচলের কোনো বাধা সৃষ্টি হয় না এবং জিনিসপত্র পড়ে যাওয়ার ঝুঁকিও থাকে না। তবে যদি ফ্রিজের ওপর কিছু রাখতেই হয়, তাহলে এমন জিনিস রাখুন যা দাহ্য, ভারী বা অনিরাপদ নয় এবং ফ্রিজের বায়ু চলাচলের ক্ষতি করে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X