কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পানির বোতলের ঢাকনা বিভিন্ন রঙের হওয়ার রহস্য জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্লান্তিতে বা ভ্রমণে আমরা অনেক সময় বাইরে থেকে বোতলজাত পানি কিনে খাই। তবে বোতলজাত পানি কেনার সময় কখনো ঢাকনার রঙের দিকে লক্ষ করেছেন? কী ভাবছেন, এটি আবার খেয়াল করার কী বিষয়? বোতলের ঢাকনার রঙই বলে দেবে কোনো বোতলের পানিটি আপনার জন্য স্বাস্থ্যকর।

যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন,পানির বোতলের ঢাকনার সাধারণত লাল, নীল, সবুজ রঙের হয়ে থাকে। ঢাকানার এ প্রতিটি রং বিভিন্ন অর্থ প্রকাশ করে। এ ব্যাপারটি মাথায় এসেছে অনেকবার। কিন্তু উত্তর খুঁজে পাননি।

প্রতিবেদনে, ডা. অনিকেত মুলে, থানের KIMS হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের পরামর্শদাতা জানান,অনেক সময় বোতলের ঢাকনার রঙ পানির ধরন নির্দেশ করে। অনেকেই ভাবেন এটি শুধুই ব্র্যান্ডিংয়ের অংশ। তবে প্রস্তুতকারকরা প্রায়ই রঙের মাধ্যমে পানির বিভিন্ন ধরনের আলাদা করে থাকে। যেমন: অ্যালকালাইন, মিনারেল বা ফ্লেভার্ড পানি।

তবে চলুন জেনে নেওয়া যাক পানির বোতলের ঢাকনার রংগুলোর অর্থ কী-

নীল

ট্রেন বা বাসে ভ্রমণের সময় খেয়াল করলে দেখা যায়, বেশিরভাগ পানির বোতলের ঢাকনা নীল রঙের হয়ে থাকে। কিন্তু কেন এমন? এর পেছনে রয়েছে বিশেষ কারণ। আসলে নীল রঙের ঢাকনা দিয়ে বোঝানো হয়, বোতলের ভেতরের পানি প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত, যাতে প্রাকৃতিক খনিজ পদার্থ থাকে।

সাদা ও সবুজ ঢাকনা

অনেক সময় সাদা ঢাকনাযুক্ত পানির বোতলও দেখা যায়, যা সাধারণ পানির জন্য ব্যবহার করা হয়।

তবে সবুজ ঢাকনাযুক্ত বোতল পানিতে অতিরিক্ত কোনো স্বাদ মেশানো হয়েছে। অনেক সময় কিছু ব্র্যান্ড তাদের লোগোর রঙের সঙ্গে মিল রেখে বোতলের ঢাকনার রঙ আলাদা করে থাকে। সেক্ষেত্রে বোতলের গায়ে উল্লেখ থাকে পানির ধরন ও প্রয়োজনীয় সব তথ্য।

লাল ও হলুদ

লাল ঢাকনাযুক্ত বোতল সাধারণত বিশুদ্ধ পানি বোঝায়। এতে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানি থাকে, যা ব্যায়াম বা ডিহাইড্রেশনের পরে খনিজ পূরণে সহায়ক।

অন্যদিকে কোনো বোতলের ঢাকনা হলুদ হয়, তবে তা ইঙ্গিত দেয়—সেই পানিতে ভিটামিন সমৃদ্ধ, যা পুষ্টির পাশাপাশি হাইড্রেশনও বাড়াতে সাহায্য করতে পারে।

কালো ও গোলাপি

কালো ঢাকনাযুক্ত বোতলে সাধারণত ক্ষারীয় পানি থাকে, যা মূলত প্রিমিয়াম মানের পানির জন্য ব্যবহার করা হয়। আর গোলাপি ঢাকনাযুক্ত বোতল ক্যানসার সচেতনতা বা বিভিন্ন দাতব্য কার্যক্রমে বিশেষভাবে ব্যবহৃত হয়।

আপনার জন্য আসলে কোন পানি ভালো?

চিকিৎসকদের মতে, মূল বিষয় হলো পানি যেন নিরাপদ ও বিশুদ্ধ হয়—ঢাকনার রঙ নয়। ডা. মুলের মতে, মিনারেল বা ইলেক্ট্রোলাইটযুক্ত পানি বিশেষ প্রয়োজনে উপকারী হতে পারে, যেমন খেলোয়াড়দের জন্য বা খনিজের ঘাটতি থাকলে। তবে সুস্থ মানুষের ক্ষেত্রে সাধারণ বোতলজাতের পানিই যথেষ্ট।

সূত্র : আজকাল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

১০

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১১

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১২

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৩

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৬

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৭

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৯

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

২০
X