কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

৮ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ বুধবার, ৮ অক্টোবর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

২৫৬ - ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৭৩৫ - ফরাসি গণিত ও ভূগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসি সরকার বিজ্ঞান একাডেমির ওই গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিষ্কার করেন।

১৮৮১ - ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত-খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছিল।

১৮৮৫ - ফরাসিরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সঙ্গে যুদ্ধবিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশকিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়।

১৯৩২ - রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।

১৯৩৯ - পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়।

১৯৫৪ - হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন।

১৯৬২ - আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৩ - ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে।

১৯৮৯ - হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৯০ - দখলদার ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরও অনেক ফিলিস্তিনি আহত হন।

১৯৯১ - স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।

২০০৫ - উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে ৭ দশমিক ৬ রিখটার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লাখ মানুষ আহত হয়েছিলেন।

জন্ম:

১৮২২ - রাদারফোর্ড বি. হেইজ্‌, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।

১৮৬২ - আলাউদ্দিন খাঁ, উস্তাদ ও বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত বাঙালি সেতার ও সানাই বাদক।

১৮৯২ - ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী।

১৯১৭ - নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার।

১৯২২ - ভারতীয় বাঙালি সংগীতশিল্পী সমরেশ রায়।

১৯২৬ - পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।

১৯২৮ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

১৯৬৫ - জগলুল হায়দার, আধুনিক বাংলা অণুকাব্য ও বিজ্ঞান ছড়ার জনক।

মৃত্যু:

১৮৬৯ - ফ্রাংক্‌লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।

১৮৮০ - বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।

১৯৩৬ - মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।

১৯৪৩ - আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, এবং চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ।

১৯৫২ - মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক।

১৯৬৭ - ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি।

১৯৭৯ - জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা।

১৯৯২ - জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট।

১৯৯৮ - বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।

২০১১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

২০১২ - বিদিত লাল দাস, বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার।

২০১৪ - ভাষাসৈনিক আবদুল মতিন।

২০২০ - আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X