বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

আজ প্রথম প্রেম মনে করার দিন

ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করা হচ্ছে। ছবি: সংগৃহীত
ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করা হচ্ছে। ছবি: সংগৃহীত

‘প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে’ - লতা মাঙ্গেশকরের এই গানের মত আমাদের প্রায় সবার জীবনেই প্রেম এসেছে। আর প্রথম প্রেম মানেই এক অন্যরকম অনুভূতি, যা কখনোই আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না।

প্রথম প্রেমে থাকেনা কোনো রকম অপরাধবোধ। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে যেটুকু ভালোবাসা থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার অনুভূতিই আলাদা।

আজ ১৮ সেপ্টেম্বর ‘প্রথম প্রেম দিবস।’ ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।

অজান্তে গড়ে ওঠা সেই প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত সেই মানুষটি আজও আপনার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। দুজনে মিলেই না হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।

আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।’

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’

সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X