কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

ফাইল ছবি
ফাইল ছবি

আধুনিক জীবনের ব্যস্ততা ও দৈনন্দিন অভ্যাস আমাদের শরীরের ওপর অচেতন চাপ সৃষ্টি করে। অফিস, বাস বা গাড়িতে দীর্ঘ সময় বসা, রাতে অস্বস্তিকরভাবে শোয়া—সাধারণভাবে এসবই কোমর ও পিঠের ব্যথার কারণ হিসেবে পরিচিত।

তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্যান্টের পেছনের পকেটে মানিব্যাগ রাখাও হতে পারে বড় অসুখের কারণ। বিশেষ করে পুরুষদের মধ্যে এই অভ্যাস কোমর ব্যথা, পিঠে অস্বস্তি এবং দীর্ঘমেয়াদে হাড়-স্নায়ুর জটিলতার ঝুঁকি বাড়াচ্ছে।

মানিব্যাগের চাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, প্যান্টের ব্যাক পকেটে মানিব্যাগ রাখা বহু মানুষ কোমর, পিঠ ও পায়ের ব্যথায় ভুগছেন। কারণ, পেছনের পকেটের স্থানে সায়াটিক স্নায়ু থাকে। দীর্ঘ সময় বসার সময় মানিব্যাগ এই স্নায়ু ও পেশির ওপর চাপ সৃষ্টি করে। এতে কোমর ও শিরদাঁড়ার ব্যথা দেখা দেয়।

নিউইয়র্কের ডা. আর্নি আংগ্রিস্ট জানান, মোটা মানিব্যাগ পেছনের পকেটে রাখলে বসার ভারসাম্য নষ্ট হয়। এর প্রভাব সারা শরীরে পড়ে। পিঠ ও ঘাড়ে ব্যথা হয়, দীর্ঘ সময় বসে থাকলে কোমরও ধরে যায়। চিকিৎসকরা সতর্ক করেছেন, দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে পক্ষাঘাতের মতো জটিলতার সম্ভাবনা রয়েছে।

কীভাবে বাঁচবেন এই সমস্যার হাত থেকে?

১. ব্যাক পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস ত্যাগ করুন। সামনের পকেটে বা কাঁধে ঝোলানো ব্যাগে মানি রাখলে শরীরও সুরক্ষিত থাকে।

২. হালকা জিনিসপত্র, কলম বা কাগজ রাখতে পারেন ব্যাক পকেটে, তবে মানিব্যাগ না।

৩. ব্যথা অনুভূত হলে টুক করে ওষুধ খাওয়া নয়, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন।

৪. গরম পানি দিয়ে গোসল করুন। গরম বা শীতকালে এ পদ্ধতি উপকারী। প্রয়োজনে পানিতে সামান্য লবণ মিশিয়ে গোসল করতে পারেন।

৫. নিয়মিত শরীরচর্চা করুন, যাতে ক্ষতিগ্রস্ত পেশি পুনরায় সক্রিয় হয় এবং ব্যথা কমে।

৬. ব্যথা তীব্র হলে, একটি কাপড়ের মধ্যে কয়েকটি বরফের টুকরো রেখে ব্যথার স্থানে রাখুন, এতে আরাম পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের পরামর্শ

ডা. আর্নি আংগ্রিস্ট বলেন, ব্যাক পকেটে মোটা মানিব্যাগ রাখার ফলে শুধু কোমর নয়, পুরো শরীরের বসার ভারসাম্য নষ্ট হয়। তাই এটি অবশ্যই পরিহার করতে হবে। সামনের পকেটে বা কাঁধের ব্যাগে মানি রাখাই দীর্ঘমেয়াদে স্বাস্থ্য রক্ষার জন্য নিরাপদ।

সূত্র : আনন্দবাজার ও অন্যান্য

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১০

‘পাড়ার গুন্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’, ঢাবি ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

১১

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

১২

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

১৩

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

১৪

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

১৫

রামিসা হত্যা মামলার রায় রোববার

১৬

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৭

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

১৮

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

১৯

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

২০
X