কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শুধু ঠিকঠাক খাওয়াই যথেষ্ট নয়, খাওয়ার পর আপনার কিছু অভ্যাস ওজন বাড়ানো, হজমের সমস্যা, এমনকি পুষ্টি শোষণে বাধা দিতে পারে। তাই খেয়াল রাখুন, খাওয়ার পর কিছু সাধারণ ভুল যেন না হয়।

আপনি কি কখনো ভেবেছেন, সুষম খাবার খাওয়ার পরও শরীরে কেন পুষ্টির ঘাটতি হয় বা কেন বারবার দুর্বল লাগে? এমনটা হলে হয়তো আপনি ভাবছেন- খাবারে গড়বড়, না হয় শরীরে কোনো সমস্যা! কিন্তু আসল সমস্যা হতে পারে খাওয়ার পর আপনি যা করছেন সেসব অভ্যাসে।

আমরা অনেকেই খাওয়ার পর কিছু স্বাভাবিক মনে হওয়া কাজ করে ফেলি। কিন্তু এ অভ্যাসগুলো আপনার হজমব্যবস্থা ও পুষ্টি শোষণের ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, নিচের ৮টি কাজ খাওয়ার পর একদমই করা উচিত নয় :

ফল খাবেন না

ফল খুবই স্বাস্থ্যকর, কিন্তু খাওয়ার পরপর ফল খেলে তা আপনার হজমব্যবস্থায় বাধা সৃষ্টি করে। ফল খাবারের সঙ্গে মিশে গিয়ে হজমের গতি কমায় এবং পুষ্টি শোষণে সমস্যা করে। ফল খেতে হলে খাওয়ার ১ ঘণ্টা পরে খান।

ধূমপান করবেন না

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এটা আমরা সবাই জানি। কিন্তু খাওয়ার পর ধূমপান করা আরও ক্ষতিকর। এতে শরীরের হজম প্রক্রিয়ায় সমস্যা হয়, এমনকি অন্ত্রে আলসার বা ইনফ্লেমেশনও হতে পারে।

খেয়েই ঘুমাবেন না

অনেকে খাওয়ার পরই একটু বিশ্রাম নিতে চান বা হালকা ঘুমিয়ে পড়েন। কিন্তু এটা আপনার হজমের রস উপরের দিকে উঠিয়ে দেয়, ফলে গ্যাস্ট্রিক ও বুক জ্বালার সমস্যা হতে পারে। খাওয়ার পর অন্তত ১ ঘণ্টা ঘুম না নেওয়াই ভালো।

গোসল করবেন না

খাওয়ার পর গোসল করলে শরীরের রক্ত হজমের কাজে না গিয়ে ত্বকে ছুটে যায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে। ফলে হজমপ্রক্রিয়া ব্যাহত হয়। খাওয়ার ১ ঘণ্টা পরে গোসল করাই নিরাপদ।

ব্যায়াম করবেন না

খাওয়ার পর ভারী ব্যায়াম করলে হজমে সমস্যা হতে পারে। বমি, পেট ফাঁপা বা পাতলা পায়খানাও হতে পারে। একমাত্র ব্যতিক্রম হলো ‘বজ্রাসন’- এটা হজমে সাহায্য করে, তাই খাওয়ার পর শুধু এটুকু করা যেতে পারে।

চা/কফি খাবেন না

অনেকেই খাওয়ার পরপরই এক কাপ চা বা কফি পান করেন। কিন্তু এতে থাকা কিছু উপাদান আয়রন শোষণে বাধা দেয়। তাই খাওয়ার অন্তত ১ ঘণ্টা পরে চা বা কফি পান করুন।

বেল্ট ঢিলা করবেন না

অনেক সময় খাওয়ার পর খুব পেট ভরা লাগলে আমরা বেল্ট ঢিলা করে নিই। এটা হজমে বিঘ্ন ঘটায় এবং এক ধরনের গ্যাস্ট্রিক চাপ তৈরি করে। এটা ওভারইটিং-এর লক্ষণও হতে পারে। তাই এমন অভ্যাস না করাই ভালো।

পানি খাবেন না

খাওয়ার পরপরই পানি খাওয়া হজমে সমস্যা করে। এতে পাকস্থলীর এনজাইম ও হজমরস পাতলা হয়ে যায়, ফলে গ্যাস্ট্রিক ও ফাঁপা ভাব হয়। পানি খাওয়ার সঠিক সময় হলো খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে বা ১ ঘণ্টা পরে।

আপনি কি এই অভ্যাসগুলোর কোনোটার সঙ্গে পরিচিত? তাহলে এখনই পরিবর্তন আনার সময়।

সূত্র : হেল্থ শট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X