কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৬:৫৪ এএম
আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:১৫ এএম
অনলাইন সংস্করণ
১৭ মে

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথও দেখায়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অসংখ্য জ্ঞানী-গুণী মানুষ। তাঁদের কর্ম, ত্যাগ ও অবদান মানবসভ্যতাকে দিয়েছে নতুন দিশা। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও ইতিহাসে জায়গা করে নিয়েছে, যা আজও মানুষকে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে এবং ভবিষ্যৎ গড়ার শক্তি জোগায়।

আজ রোববার, ১৭ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৪০ - শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।

১৭৭৫ - ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮১ - নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।

১৯০০ - এল ফ্রাঙ্ক বম রচিত কিশোর কাল্পনিক উপন্যাস দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ প্রকাশিত হয়।

১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।

১৯৮১ - শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৯৮ - ভারতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে প্রথম জয়ের দেখা।

১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।

২০১৯ - আয়ারল্যান্ডের ডাবলিন শহরের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। জন্ম

১৬৮২ - বার্থোলুমিউ রবার্টস, ওয়েলশ জলদস্যু।

১৭৪৯ - এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক,গুটিবসন্ত রোগের ভ্যাকসিন আবিস্কারের পথিকৃৎ।

১৮৪৫ - জ্যাসিন্ট ভার্ডাগুয়ের, কাতালান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি।

১৮৭৩ - ফরাসি চিন্তাবিদ ও গবেষক অঁরি বারব্যুস।

১৮৮৩ - পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিন।

১৮৮৬ - স্পেনের ত্রয়োদশ আলফনসো, স্পেনের রাজা।

১৮৮৮ - টিচ ফ্রিম্যান, ইংলিশ ক্রিকেটার।

১৮৯৭ - নোবেল বিজয়ী (১৯৬৯) নরওয়েজীয় ভৌতরসায়নবিদ অড হাসেল।

১৮৯৭ - রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবী।

১৯০০ - আয়াতুল্লা রুহেল্লা খোমিনী, ইরানের ধর্মগুরু।

১৯৩২ - পিটার বার্জ, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৩৬ - ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী।

১৯৪০ - এলান কে, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৪৫ - ভাগবত চন্দ্রশেখর, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫১ - পঙ্কজ উদাস, ভারতীয় সঙ্গীতশিল্পী।

১৯৬৭ - মোহাম্মদ নাশিদ, মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট।

১৯৮২ - রেইকো নাকামুরা, জাপানি অলিম্পিক ও এশীয় রেকর্ড-ধারী সাঁতারু। মৃত্যু

১৭২৭ - রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।

১৮৭০ - রাধানাথ শিকদার,ভারতীয় বাঙালি গণিতজ্ঞ ও মাউন্ট এভারেস্ট- এর উচ্চতা নিরূপণকারী ও আবিষ্কারক।

১৯১৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার।

১৯৫৪ - বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী), বাঙালি নৃত্য শিল্পী।

১৯৬৫ - উল্লাসকর দত্ত, ভারতীয় বাঙালি বিপ্লবী।

১৯৮৭ - কার্ল গুনার মিরডাল, নোবেলজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী।

২০১৩ - হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার প্রাক্তন রাষ্ট্রপতি।

২০১৪ - জেরাল্ড এডেলম্যান, মার্কিন জীববিজ্ঞানী।

২০২৫ - ড.সরোজ ঘোষ, পদ্ম পুরষ্কারে সম্মানিত ভারতে বিজ্ঞান সংগ্রহশালার এবং বিজ্ঞান কেন্দ্র আন্দোলনের জনক।

অন্যান্য

বিশ্ব তথ্য সমাজ দিবস

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১০

কাফনের কাপড় বেঁধে যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

১১

মোহাম্মদপুরে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৬

১২

মেয়ের বাবা হলেন শাকিব খান

১৩

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

১৪

হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা

১৫

ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ

১৬

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

১৭

পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ভাসানী জনশক্তি পার্টির বিবৃতি

২০
X