গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাতের প্রতীকী ছবি।
বজ্রপাতের প্রতীকী ছবি।

পটুয়াখালীর গলাচিপায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ও দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রাম এবং চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের মো. খলিল হাওলাদারের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩০) এবং পশ্চিম চরকাজল গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে আলমগীর সরদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন রিয়াজ হাওলাদার। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে একই দিন দুপুরে পশ্চিম চরকাজল গ্রামে আরেকটি বজ্রপাতের ঘটনায় প্রাণ হারান কৃষক আলমগীর সরদার। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশের মাঠে থাকা নিজের গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নামাজ শেষে পরিবারের সদস্যরা আলমগীর সরদারকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দূর থেকে গরুগুলোকে একটি স্থানে জড়ো হয়ে থাকতে দেখে তারা সেখানে যান। কাছে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে বজ্রাঘাতেই তার মৃত্যু হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে চরকাজল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বজ্রাঘাতেই আলমগীর সরদারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X