মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালিক মনজুর
ইতালি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : প্রতিনিধি
অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : প্রতিনিধি

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সান মারিনো। ম্যাচটিকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত এই ম্যাচের ১০টি গুরুত্বপূর্ণ তথ্য—

১. ইতিহাসের প্রথম সাক্ষাৎ বাংলাদেশ ও সান মারিনো জাতীয় ফুটবল দল এই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে।

২. ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচটি একটি অফিসিয়াল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে।

৩. সান মারিনোর ঘরের মাঠে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে খেলা।

৪. ফারো দ্বীপপুঞ্জ এবং অ্যান্ডোরার বিপক্ষে সাম্প্রতিক ইতিবাচক পারফরম্যান্সের পর সান মারিনো কোচ রবার্তো চেভোলি দলের খেলায় ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন।

৫. ম্যাচের ফলাফলের চেয়ে দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মাঠের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ বলছেন চেভোলি।

৬. সান মারিনোর স্ট্রাইকার ফিলিপ্পো বেরার্দি জানিয়েছেন, বাংলাদেশের মতো নতুন প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে দলের খেলোয়াড়রা দারুণ রোমাঞ্চিত।

৭. ভিডিও বিশ্লেষণ করে বাংলাদেশের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক সম্পর্কে ধারণা নিয়েছে সান মারিনো শিবির।

৮. বাংলাদেশ সম্প্রতি নতুন কোচ নিয়োগ দেওয়ায় দলটির খেলার ধরনে কৌশলগত পরিবর্তন বা চমক থাকতে পারে বলে মনে করছেন চেভোলি।

৯. ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, সফরকারী সমর্থকদের জন্য বরাদ্দ সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

১০. বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ৯ জুন হাঙ্গেরিতে আজারবাইজানের বিপক্ষে আরেকটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে সান মারিনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X