কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৯ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

শীতের শুষ্ক ত্বকের জন্য বডি বাটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতে ত্বক থেকে হারায় প্রাকৃতিক তেল। আসে শুষ্কতা ও বিরক্তিকর চুলকানি। আর এ সমস্যার সমাধান দিতে পারে বডি বাটার। দারুণ ময়েশ্চারাইজার আর হাইড্রেশনের কাজ করে এটি। সাধারণ লোশনের চেয়েও এর স্থায়িত্ব বেশি। যে কারণে এটি আর্দ্রতা ধরে রাখতে পারে বেশি সময়। সেইসঙ্গে ত্বকে জোগাবে বাটারের পুষ্টি।

ঘরে বানান বডি বাটার

প্রথমেই সংগ্রহ করে নিন আধা কাপ প্রাকৃতিকভাবে শিয়া গাছের বীজ থেকে তৈরি শিয়া বাটার।

১/৪ কাপ কোকোয়া বাটার।

১/৪ কাপ নারিকেল তেল।

২ টেবিল চামচ জোজোবা তেল।

১০ ফোঁটা ল্যাভেন্ডারের এসেনশিয়াল অয়েল।

পদ্ধতি

প্রথমে ডাবল বয়লার নিন। মানে নিচে একটি পাত্রে থাকবে ফুটন্ত পানি। তার ওপর আরেকটি পাত্র। তাতে শিয়া বাটার, কোকোয়া বাটার ও নারিকেল তেল অল্প আঁচে গরম করুন। পুরোপুরি গলে তরল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

মিশ্রণটি ৩০ মিনিট সময় নিয়ে ঠান্ডা করুন। এটি কিছুটা ঘন হবে। তবে শক্ত হবে না।

এরপর তাতে জোজোবা তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে আলতোভাবে নাড়ুন।

এরপর একটি হ্যান্ড মিক্সচার দিয়ে মিশ্রণটি হুইপ করতে থাকুন। যতক্ষণ না এটি ঘন ক্রিম বা হুইপড ক্রিমের মতো হচ্ছে।

পরিষ্কার এয়ারটাইট জারে শীতল ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন।

একইভাবে তৈরি করতে পারেন ভ্যানিলা আমন্ড বডি বাটার। আগের মতো শিয়া বাটারের সঙ্গে ১/৪ কাপ আমন্ড তেল, ১/৪ কাপ নারিকেল তেল, ১ চা চামচ ভিটামিন ‘ই’ তেল ও ১ চা চামচ বিশুদ্ধ ভ্যানিলা এক্সট্রাক্ট নিন। আগের মতো মিশ্রণ ঠান্ডা ও ঘন হলে তাতে ভিটামিন ‘ই’ তেল ও ভ্যানিলা এক্সট্রাক্ট মিশিয়ে হুইপ করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X