কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এয়ার অ্যাস্ট্রা চালু করল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’

ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ চালু করেছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ছবি : সংগৃহীত
ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ চালু করেছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ছবি : সংগৃহীত

যাত্রীদের সুবিধা দিতে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ চালু করেছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। যাত্রীসেবা আরও সুন্দর ও আনন্দময় করতে আন্তর্জাতিকমানের সুবিধা নিয়ে এয়ারলাইনসটি এ কার্যক্রম শুরু করল। তিন ক্যাটাগরিতে অরবিট প্রোগ্রামে রাখা হয়েছে ইকো, ইভো এবং প্রো।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে এ প্রোগ্রামের উদ্বোধন হয়।

দেশের নবীন এয়ারলাইন্স সংস্থা এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবেন এবং নির্দিষ্ট মাইলেজ খরচ করে এয়ারলাইন্সটির ফ্লাইটে ফ্রি ভ্রমণ করতে পারবেন। এ ছাড়াও এই প্রোগ্রামে থাকছে প্রায়োরিটি চেক-ইন, র‍্যাম্প কার, সিট সিলেকশন অপশন ও অতিরিক্ত ব্যাগেজ সুবিধাও।

এয়ার অ্যাস্ট্রা জানায়, ‘অরবিট’ উদ্বোধন উপলক্ষে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি ওয়েলকাম কিট পাবেন যাত্রীরা। যেখানে থাকছে দেশের স্বনামধন্য ১০টি ব্র্যান্ড শেয়ারট্রিপ, গোযায়ান, টুয়েলভ ক্লোবিং, শাহরুখ আমিন, এপেক্স, মানা বে, সি পার্ল ওয়াটার পার্ক, সিক্রেট রেসিপি, রেড বাই আফরোজা পারভিন, ফয়েজ লেক রিসোর্টের ডিসকাউন্ট ভাউচার। যাত্রীরা এয়ার অ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, এয়ারপোর্ট চেক-ইন কাউন্টার এবং ইন-ফ্লাইটে অরবিটের রেজিস্ট্রেশন করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ওরাকল বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ও করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলাসহ এয়ার অ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ ও চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদ উপস্থিত ছিলেন।

ফ্রান্সের তৈরি এটিআর-৭২-৬০০ এয়ারক্রাফট নিয়ে গত বছরে দেশের আকাশে ডানা মেলে বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রিমিয়াম এভিয়েশন সার্ভিস ও দেশের ডমেস্টিক এয়ার লাইন্স হিসেবে এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই সংস্থাটি।

বর্তমানে ঢাকা- কক্সবাজার- ঢাকা, ঢাকা- চট্টগ্রাম- ঢাকা, ঢাকা- সিলেট- ঢাকা এবং ঢাকা- সৈয়দপুর- ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটির বহরে বর্তমানে ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট। শিগগিরই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করার প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X