কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৪, ১১:৪৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৪, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জরিমানা দিতে হবে না বিদ্যুতের পোস্টপেইড গ্রাহকদের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদ্যুতের পোস্টপেইড গ্রাহকদের বিলম্বে বিল দেওয়ার জন্য কোনো জরিমানা গুনতে হবে না। সঙ্গে বাড়ানো হয়েছে বিল দেওয়ার সময়ও। বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এদিকে প্রিপেইড গ্রাহকদের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়ানো এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে রিচার্জের সুবিধা ফের চালু হওয়ায় ভোগান্তি অনেকটাই কমে এসেছে।

দেশে বর্তমানে বিদ্যুতের গ্রাহক সাড়ে চার কোটির বেশি। এর মধ্যে প্রায় এক কোটি গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করে। বাকি সাড়ে তিন কোটি পোস্টপেইড মিটারের গ্রাহক। তাদের অনেকেরই বিল পরিশোধের সময় ছিল গত ২০ জুলাই। কিন্তু কোটাবিরোধী আন্দোলনের কারণে ব্যাংক ও মোবাইল পেমেন্ট সার্ভিসগুলো বন্ধ থাকায় বিল পরিশোধ করতে পারেননি গ্রাহকরা। এ সমস্যা সমাধানে পোস্টপেইড গ্রাহকদের জরিমানা ছাড়াই বিল পরিশোধের সময়ও বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

দেশে বিদ্যুতের সবচেয়ে বেশি গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)। আরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী এ প্রসঙ্গে কালবেলাকে বলেন, পোস্টপেইড গ্রাহকদের বিল দেওয়ার সময় বাড়িয়েছি। যতদিন অফিস কার্যক্রম বন্ধ থাকবে, ততদিন সময় বাড়বে। আর বিলম্বে বিল পরিশোধেও কোনো জরিমানা দিতে হবে না।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ নোমান বলেন, কারফিউয়ের কারণে অনেক পোস্টপেইড গ্রাহক বিল পরিশোধ করতে পারেননি। তাদের সুবিধার জন্য সময় বাড়িয়েছি। যখন ব্যাংক খুলবে, তখন গ্রাহকরা বিল পরিশোধ করবেন। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জুন মাসের বিল পরিশোধের সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য কোনো বিলম্ব বা জরিমানা দিতে হবে না।

সাম্প্রতিক সহিংসতার কারণে গত ১৯ জুলাই রাত থেকে সাধারণ ছুটি দিয়ে কারফিউ জারি করে সরকার। এর পরিপ্রেক্ষিতে অফিস আদালতের পাশাপাশি দেশের সব আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১০

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১১

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১২

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৪

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৫

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৭

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৮

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৯

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

২০
X