কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

পুরোনো ছবি
পুরোনো ছবি

দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

বর্ধিত ৫ দিন দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X