কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৯ দিন পর সোমবার খুলছে জাতীয় চিড়িয়াখানা

বাঘ শাবকের সঙ্গে বাঘ। ছবি : কালবেলা
বাঘ শাবকের সঙ্গে বাঘ। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর খুলছে ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। সোমবার (২৯ জুলাই) থেকে আবার চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা চলায় গত ১৯ জুলাই চিড়িয়াখানায় কোনো দর্শনার্থী আসেননি। পরে দেশজুড়ে কারফিউ জারি করা হলে ২০ জুলাই থেকে চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।

চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থী আসেন ১০ হাজার। অন্যান্য দিনে সংখ্যাটা থাকে প্রায় ৪ হাজার। প্রতি সপ্তাহে রোববার বন্ধ থাকে চিড়িয়াখানা। প্রাণী জাদুঘর এবং শিশু পার্কে আলাদা আলাদা টিকিট থেকেও বেশ আয় হয়। গত কয়েক দিন বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে চিড়িয়াখানা।

রোববার (২৮ জুলাই) মিরপুর চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, প্রবেশমুখে টিকিট কাউন্টারের সামনে কেউ নেই। প্রবেশপথের বামপাশে নিজেদের বেষ্টনীর কাছাকাছি চলে এসেছে চিত্রাহরিণের দল। একটু এগোতেই জলহস্তী বেষ্টনী। অন্য সময় জলাধারে মুখ ডুবিয়ে থাকে জলহস্তীগুলো। এখন সেখানে উল্টো চিত্র। ১২টি জলহস্তীর সবগুলোই ডাঙায় উঠে চলে এসেছে খাঁচার সামনে। চারদিকে সুনশান নীরবতা থাকায় দূর থেকেও শোনা যাচ্ছে বিভিন্ন পশু-পাখির ডাক।

জলহস্তীদের তত্ত্বাবধায়ক মো. সালাউদ্দিন বলেন, ‘দর্শক নেই, তাই জলহস্তীরা ডাঙায় উঠেছে। ২০ বছর ধরে চিড়িয়াখানায় আছি। চার বছর আগে করোনার সময় এমন অবস্থা দেখেছি।’

নিরাপত্তা ঝুঁকির কারণে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় বলে জানান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘মিরপুর চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। এখানে দুর্বৃত্তের হামলা হলে হিংস্র প্রাণীরা বেরিয়ে এসে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। একইসঙ্গে প্রাণীদের ঠেকিয়ে রাখাও কঠিন। তাছাড়া অবরোধ আর কারফিউতে দর্শকও কম পাওয়া যাচ্ছিল। সবকিছু বিবেচনা করে আমরা চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিই।’

তিনি বলেন, ‘১৯ জুলাই সহিংসতার কারণে কোনো দর্শনার্থী আসেননি। হামলার আশঙ্কায় ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত চিড়িয়াখানায় টিকিট বিক্রিসহ অন্যান্য খাত মিলিয়ে আমরা ৩০ লাখ টাকা রাজস্ব হারিয়েছি।’

দ্রুত এই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘কারফিউ শিথিল থাকায় ২৯ জুলাই থেকে চিড়িয়াখানা খুলে দিচ্ছি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিড়িয়াখানায় আগের মতো দর্শনার্থী না-ও আসতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X