কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

হতাহতের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করবেন বিশিষ্ট নাগরিকরা

হতাহতের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করবেন বিশিষ্ট নাগরিকরা

সম্প্রতি সহিংসতায় হতাহতের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করবেন বিশিষ্ট নাগরিকরা। আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করবেন তারা। সোমবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এ পর্যন্ত দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর ও অসংখ্য আহত এবং গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং কারফিউ জারির পরিপ্রেক্ষিতে দেশে এখন গুমোট ও চরম অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি প্রকাশের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

অন্যদের মধ্যে ড. শাহদীন মালিক, ড. ইফতেখারুজ্জামান, শামসুল হুদা, ব্যারিস্টার সারা হোসেন, ড. আসিফ নজরুল, শিরিন হক, গীতি আরা নাসরিন, মির্জা তাসলিমা সুলতানা, তানজিম উদ্দিন খান এবং ড. সামিনা লুৎফা সংবাদ সম্মেলনটিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X