কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০২:১৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের শঙ্কা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক, টেলিকম, তৈরি পোশাক খাত এবং বিদ্যুৎ ও জ্বালানি। বিদেশ থেকে এসব আক্রমণ পরিচালনার তথ্য পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে সাইবার নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

তিনি বলেন, আন্দোলনের ১০ দিনে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো তালিকাভুক্ত ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টিতে সাইবার আক্রমণ হয়েছে।

বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাকসহ রফতানিমুখী প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে।

গত ১০ দিনে সরকারের ৮টি ওয়েবসাইটে ৫০ হাজারের বেশি সাইবার হামলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এছাড়া ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানও সাইবার হামলার শিকার হয়েছে। তবে কোন তথ্য বেহাত হয়নি।

প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়েছে। কোন প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে।

আগামীকালের মধ্যে ফেসবুক, টিকটকের ব্যাখ্যার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম চালুর সিদ্ধান্ত বলে জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে ৩৫টি কেপিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন পলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X