কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল ও গুগল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের নতুন করে সাইবার হামলার সতর্কবার্তা পাঠিয়েছে। ব্যবহারকারীরা রাষ্ট্র-সমর্থিত হ্যাকার ও বাণিজ্যিক স্পাইওয়্যার সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

নজরদারি ও অননুমোদিত অনুপ্রবেশ ঠেকাতে চলমান নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি এ সতর্কবাতা পাঠিয়েছে প্রতিষ্ঠান দুটি।

গুগল জানিয়েছে, ইনটেলেক্সা নামের স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তুতে থাকা সব ব্যবহারকারীকে সাইবার হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে।

গুগলের তথ্যমতে, ইনটেলেক্সা স্পাইওয়্যার বিশ্বব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আরও বিস্তৃত হচ্ছে। ইনটেলেক্সা স্পাইওয়্যারের লক্ষ্যবস্তুতে থাকা পাকিস্তান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, মিসর, উজবেকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের এ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

অ্যাপল জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ১৫০টির বেশি দেশের ব্যবহারকারীকে তারা এ ধরনের নোটিশ দিয়েছে। সতর্কবার্তায় শুধু ব্যবহারকারীদের ঝুঁকির তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কতজনকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল বা কোন পক্ষ এর সঙ্গে জড়িত, সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত কিছু জানায়নি।

গত কয়েক বছরে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর পাঠানো সাইবার হামলার সতর্কবার্তা আন্তর্জাতিক পরিসরে আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন দেশে সরকারি তদন্তও শুরু হয়েছে।

কানাডার ডিজিটাল নজরদারি সংস্থা সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট রেইলটন জানান, এ ধরনের সতর্কতা সাইবার গোয়েন্দাদের ওপর চাপ বাড়ায়। নতুন তদন্তের পথ তৈরি করে এবং স্পাইওয়্যার অপব্যবহারের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা করে।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X