কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

সাইবার-৭১ এর বিবৃতি

সাইবার ৭১ এর লোগো। ছবি : সংগৃহীত
সাইবার ৭১ এর লোগো। ছবি : সংগৃহীত

ফেসবুকে সাইবার-৭১ এর নামে ফেক পেজ এবং ভুল তথ্য শেয়ার করা নিয়ে বিবৃতি দিয়েছে সাইবার-৭১ টিম। বিবৃতিতে তারা জানিয়েছে, সাইবার-৭১ এর নাম ব্যবহার করে একটি দুষ্কৃতকারী চক্র কিছু পেজ খুলে ভুল তথ্য শেয়ার করেছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছে তারা। সাইবার-৭১ টিমের বিবৃতিটি হুবহু তুলে ধরা হল-

সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রীর একটি বক্তব্যে সাইবার ৭১ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, সেটি আসল এবং অফিসিয়াল সাইবার ৭১ এর কোন পেজ নয়। বরং একটি দুষ্কৃতকারী চক্র আমাদের নাম ব্যবহার করে কিছু পেজ খুলে ভুল তথ্য শেয়ার করেছে।

এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে এবং আমরা ভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা সহ আমাদের সকল সদস্যকে অবগত করে রেখেছি। আমাদের অফিসিয়াল পেজে কোনরকম ভুল তথ্য কিংবা গুজব প্রকাশ করা হয়নি।

সবার সুবিধার্থে এবং সতর্ক করার লক্ষ্যে আমাদের অফিসিয়াল পেজের লিংকটি সংযুক্ত করা হলো: পেজ লিংক: https://www.facebook.com/Cyber71Community আমাদের অফিসিয়াল গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/Cyber71

প্রতিমন্ত্রীকে অবশ্যই যারা এই তথ্য দিয়েছে তাদের তথ্য যাচাই করার ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিত ছিল। আমরা এই অপরাধচক্রের বিরুদ্ধে প্রতিমন্ত্রী এবং সাইবার অপরাধ নিয়ে কাজ করা সকল ডিপার্টমেন্টের সাহায্য চাচ্ছি, যাতে তারা এই ভুয়া পেজগুলো পরিচালনাকারীদের সনাক্ত করতে এবং তাদের উপযুক্ত শাস্তির পদক্ষেপ নিতে সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X