কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অবসরপ্রাপ্তরা পেলেন গ্র্যাচুয়িটি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলি ফ্যামিলির অবসরপ্রাপ্তরা। ছবি : কালবেলা
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলি ফ্যামিলির অবসরপ্রাপ্তরা। ছবি : কালবেলা

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকারা গ্র্যাচুয়িটির বকেয়া অর্থ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী তাদের হাতে চেক তুলে দেন। হাসপাতালের নিজস্ব তহবিল থেকে গ্র্যাচুইটির অর্থ প্রদান করা হয়।

এর আগে হাসপাতালের আর্থিক সংকটের কারণে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুয়িটির টাকা যথাসময়ে প্রদান করা সম্ভব হয়নি। বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর বিষয়টি মানবিক দৃষ্টিতে এনে ৪০৮ জনকে গ্র্যাচুয়িটির অর্থ প্রদানের এই উদ্যোগ গ্রহণ করেন। নিজে অথবা মনোনীত ব্যক্তিদের মাধ্যমে সকলেই চেক গ্রহণ করেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার বিষয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

হলি ফ্যামিলি হাসপাতালের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও সেবার মান বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে পারিতোষিক প্রদানের সিদ্ধান্ত নিই। পর্যায়ক্রমে তাদের সকল পাওনা পরিশোধ করে কর্তৃপক্ষ ঋণমুক্ত হবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, অ্যাড. সোহানা তাহমিনা, রবীন্দ্র মোহন সাহা, মহাসচিব কাজী শফিকুল আযম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ, উপপরিচালক ডা. দাস উত্তম কুমার ও ডা. শ ম আব্দুল মোনেমসহ সকল বিভাগীয় প্রধান ও সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X