আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আয়শা খেললেও আইসিইউতে লড়ছে মোরশেদ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শিশু মোরশেদ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শিশু মোরশেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর মধ্যে বড় বোন আয়শা (৪) খেললেও ছোট ভাই মোরশেদের (২) শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বর্তমানে মোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। শিশু দুটি চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে একটি ভিডিওতে শিশু মোরশেদকে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষু অবস্থায় দেখা যায়।

উদ্ধারের পর থেকে শিশু দুটির সার্বিক সহযোগিতায় নিয়োজিত সিএনজিচালক মহিম উদ্দিন ও স্থানীয় বাসিন্দা দিদারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নেওয়ার পর অসুস্থ ছোট শিশু মোরশেদকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও পরে শারীরিক অবস্থা খারাপ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুজন নার্স সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। তবে আয়শা এখন সম্পন্ন সুস্থ। সে খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে। মাঝে মাঝে ছোট ভাই মোরশেদকে খুঁজছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, শিশু দুটির দায়িত্ব জেলা প্রশাসক নিয়েছেন। উদ্ধারের সময় থেকেই ছোট শিশু মোরশেদ অসুস্থ ছিল। দীর্ঘদিন চিকিৎসাসেবা না পাওয়ায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক নজরে রেখেছেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শিশু দুটির দায়িত্ব গ্রহণ করে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাদের বাবাকে আটক করলে পুলিশি হেফাজতে পারিবারিক কলহের কথা জানান খোরশেদ আলম। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায় বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X