উৎপল দে, কেশবপুর (যশোর)
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেলে চান্স পেয়েও পড়া অনিশ্চিত তিথির

মেডিকেল কলেজে চান্স পাওয়া তিথি রানী সাহা। ছবি : কালবেলা
মেডিকেল কলেজে চান্স পাওয়া তিথি রানী সাহা। ছবি : কালবেলা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও ভর্তিসহ পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে তিথি রানী সাহার। যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তিথি রানী সাহা এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় নীলফামারী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এ সুখবরে তার পরিবারের সদস্যদের আনন্দের পরিবর্তে চোখেমুখে দুশ্চিন্তা নেমে এসেছে।

তিথি রানী সাহার বাবা কালিদাস সাহা একটি দোকানের মালামাল সরবরাহের কাজ করেন। তার মা মাধবী রানী সাহা বিভিন্ন অনুষ্ঠানে পাঁপড় ভাজা বিক্রি করেন। বাবা-মায়ের স্বল্প আয়ে এতদিন তিথিকে পড়াশোনা করিয়ে এসেছেন।

তিথি কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

তিথির এ সাফল্যের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি টিনের চালার ঘরে মা-বাবার সঙ্গে থেকে তারা দুই বোন লেখাপড়া করে।

তার মা মাধবী রানী সাহা জানান, এতদিন খেয়ে না খেয়ে তার মেয়েকে পড়াশোনা করিয়েছেন। তিথির মেডিকেলে পরীক্ষা দেওয়ার আবেদন করার জন্য কেশবপুর শহরের দীনেশ স্যার নামে এক ব্যক্তি বিনামূল্যে পড়ানোসহ তাদের টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এখন তার মেয়েকে মেডিকেলে ভর্তি করাসহ পড়াশোনা করানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভাব-অনটনের সংসারে তার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন যেন ফিকে হয়ে যাচ্ছে।

তিথি রানী সাহা বলেন, গরিব ও অসহায় মানুষের সেবা করার জন্য তিনি ডাক্তার হতে চান। কিন্তু মা-বাবার পক্ষে তার মেডিকেলে পড়াশোনার খরচ চালানো কোনোভাবেই সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারবেন।

এ ব্যাপারে তিথি রানী সাহার মা মাধবী রানী সাহা দেশের দানশীল ব্যক্তিদের পাশাপাশি বিত্তবানদের তার মেয়েকে মেডিকেলে পড়াশোনা চালানোর জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X