কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
ধানমন্ডি ৩২

হ্যান্ড মাইকে ঘোষণা, ছবি তোলা এবং ভিডিও করা যাবে না

পুরোনো ছবি
পুরোনো ছবি

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের ছবি তোলা এবং ভিডিও না করতে নিষেধ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ছাত্র-জনতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই বিচ্ছিন্নভাবে এসব ঘটনা ঘটে।

জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দায়িত্বরত সাংবাদিকদের পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের আশপাশের বাসিন্দাদেরও ছবি-ভিডিও না তুলতে হ্যান্ড মাইকে ঘোষণা করা হচ্ছে। সকাল থেকেই ওই এলাকায় গিয়ে ছাত্র-জনতার রোষাণলে পড়েন অনেক সাংবাদিকরা। কেউ কেউ লাঞ্ছিত হওয়ার অভিযোগও করেন। এলাকায় কোনো ব্যক্তিকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি মানুষের পরিচয়পত্র, মুঠোফোন তল্লাশি করে দেখা হচ্ছে।

এর আগে আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকা থেকে অন্তত ১৭ জনকে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ওসি এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন অনেক লোকজন। তারা ১৭ জনকে মারধর করে আমাদের কাছে পাঠিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X