কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার সেই রিকশাচালক কারামুক্ত

রিকশাচালক আজিজুর রহমান। ছবি : কালবেলা
রিকশাচালক আজিজুর রহমান। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমান অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তিনি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, ওই রিকশাচালক সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যান শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে। সেখানেই পুলিশ সন্দেহজনক আচরণের অভিযোগে তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে তার জামিন আবেদন নাকচ করলেও পরবর্তী শুনানিতে জামিন মঞ্জুর হয়।

পরিবারের সদস্যরা জানান, গ্রেপ্তারের খবরে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। একজন দিনমজুর রিকশাচালকের বিরুদ্ধে এমন অভিযোগে তারা হতবাক। গ্রেপ্তারের পর থেকে রিকশাচালকের পরিবার চরম আর্থিক ও মানসিক চাপে ছিলেন। জামিনে মুক্তির পর পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।

আইনজীবীরা জানিয়েছেন, মামলার তদন্ত এখনো চলমান। জামিনে মুক্ত থাকাকালীন তাকে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র নিশ্চিত করেছে যে, ১৮ আগস্ট সন্ধ্যা ছয়টা পঞ্চাশের দিকে তিনি কারাগার থেকে বের হন এবং পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার ঝড় উঠে। কেউ কেউ এটিকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পুলিশের সতর্কতা ছিল যৌক্তিক। তবে জামিনে মুক্তির পর পরিস্থিতি আপাতত শান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X