কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৪:১২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

‘আয়নাঘরের’ সঙ্গে কারা জড়িত, জানতে চায় মানবাধিকার কমিশন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

‘আয়নাঘর’ নামের গোপন বন্দিশালার বাস্তব অবস্থা, পরিচালনাকারী, আটক ব্যক্তিদের সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এসব তথ্য জানতে চেয়েছে কমিশন। ২৫ সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এসব তথ্যসংবলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে এবং আয়নাঘর সম্পর্কে পরিপূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে আয়নাঘর সম্পর্কিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সময়ে আরও কোনো ব্যক্তি নির্যাতন সেলে (আয়নাঘরে) আটক থাকলে দ্রুত মুক্ত করা ও আয়নাঘর তৈরির নেপথ্য কারিগরদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকার পতনের পরের দিন থেকে নিখোঁজ ব্যক্তিদের অনেকেই পরিবারের কাছে ফিরতে শুরু করেছেন। এতে গত দেড় দশকে সরকারের গুমের ঘটনার সত্যতা প্রকাশ পায়। দীর্ঘদিন আয়নাঘরে আটক ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে যে ভয়ংকর চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত নির্মম ও অমানবিক।

কমিশন বলছে, কোনো ব্যক্তি অপরাধ করলে বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রকাশ্য আদালতে দ্রুত বিচার করার বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও আয়নাঘরে বন্দিদের বিচারের সম্মুখীন না করে বছরের পর বছর গোপনে আটক করে রাখা হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের গোপন বন্দিশালায় বছরের পর বছর আটক রেখে বন্দিদের যে শারীরিক ও অমানুষিক নির্যাতন করা হয়েছে, তা একাধারে সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বিনা বিচারে আটক থাকার ফলে বন্দিদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। বন্দিদের প্রত্যেকে ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১০

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১১

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১২

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৪

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৫

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৬

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৭

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৯

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

২০
X