কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, দুই চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে ৯ বছর নির্বাচনে থাকতে হয়েছে। আমাকে আয়নাঘরে আর কারাগারে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমি কখনো সংগ্রামে পথ থেকে পিছিয়ে যায়নি।

তিনি বলেন, এক সময় আমি এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল, যেখানে আমরা একে অপরকে দেখতে পেতাম। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে অনুরোধ করেছিলাম, ‘আপনি যদি মারা যান, শেখ হাসিনা খুশি হবে—দয়া করে অনশন ভঙ্গ করুন।’ পরবর্তীতে কয়েকজন প্রবীণ নেতা গিয়ে ছয়-সাত দিন পর তার অনশন ভঙ্গ করান।

বিএনপির এ নেতা বলেন, আজ আমরা ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করেছি, রক্তঝরা দিনগুলোর কথা মনে করেছি। সেই সংগ্রামী অতীতই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার প্রেরণা হবে। আমাদের সন্তানের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল দায়িত্ব।

তিনি বলেন, আমাদের সন্তানদের রক্তে লেখা অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরুত্থানের সব পথ রুদ্ধ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X