কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্সের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্সের লোগো। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করা হবে। এক্ষেত্রে বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে; তবে বেসরকারি খাতকে প্রতিযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

রবিবার (২৫ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স’ অ্যাসোসিয়েশন’-এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিশেষ আইনের অধীনে চলমান কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং বিএআরসি আইনের ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করা হয়েছে। প্রয়োজনে আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন/বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

‘বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন'-এর নেতারা এ সময় তাদের বেশ কিছু দাবি উপস্থাপন করেন এবং উপদেষ্টা তাদের অনুরোধ আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, সংগঠনের প্রাক্তন চেয়ারম্যান ইমরান করিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ নেতারা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X