কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ী দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ

জুতা হাতে বিক্ষুব্ধ জনতা। ছবি : সংগৃহীত
জুতা হাতে বিক্ষুব্ধ জনতা। ছবি : সংগৃহীত

পদত্যাগ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। পদত্যাগের ঘোষণা দেওয়া পর নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবন থেকে বের হওয়ার সময় তাদের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর।

পদত্যাগ করে সবার আগেই ইসি ভবন ছেড়ে বের হয়ে যান কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে বের হয়ে যান মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর।

এরপর চুপিসারে ইসি ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন রাশিদা সুলতানা ও আনিছুর রহমান। দুজনের গাড়িতে জুতা নিক্ষেপ করে তারা।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরেই। রাষ্ট্রসংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্রে সই করছেন। এ থেকে বাদ যায়নি বিচারাঙ্গনসহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও। উদ্ভূত পরিস্থিতিতে ইসি পুনর্গঠনের বিষয়টিও জোরেশোরে আলোচনা চলছিল গত কয়েকদিন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলাম লিখে নিজের বক্তব্য তুলে ধরেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। কলামে তিনি ‘অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে’ বলে সমালোচনা করেন। পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কোনো কর্মকাণ্ডেরও সমালোচনা করেন সিইসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X