কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুদকে এফবিআইর প্রতিনিধি দল, চলছে বৈঠক

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনে। ছবি : সংগৃহীত
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনে। ছবি : সংগৃহীত

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছেন। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দেশের অর্থ বিদেশে পাচার করা ব্যক্তিদের নিয়ে কাজ শুরু করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, শীর্ষ পর্যা‌য়ের পুলিশ কর্মকর্তা, আমলা, ব্যবসায়ীসহ প্রায় ২০০ ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে এবং সরকার গঠিত টাস্কফোর্সে কর্মকাণ্ডসংক্রান্ত দেশি-বিদেশি সহায়তা নিতে যাচ্ছে এফবিআই। এরই ধারাবাহিকতায় এফবিআই প্রতিনিধি দল দুদকে বৈঠক করেছেন।

দুদকের এক কর্মকর্তা জানান, এফবিআইর সঙ্গে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যৌথ টাস্কফোর্স। ওই টাস্কফোর্স কীভাবে কাজ করলে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে, আমরা এ বিষয়ে তাদের সহযোগিতা চাইব। দুদকের সঙ্গে এফবিআইয়ের সভা নতুন নয়। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করার জোড় প্রচেষ্টা থাকবে।

ওই কর্মকর্তা আরও বলেন, যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগহণ থাকবে কি না, সে বিষয় নিয়েও আলোচনা হবে। তারা পরামর্শক হিসেবেও থাকতে পারে। সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। তাদের সঙ্গে আলোচনার পর বিষয়টি পরিষ্কার করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X