কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

৮০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

প্রবাসী কল্যাণমন্ত্রী / জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

চাঁদাবাজির অতিষ্ঠে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

খাগড়াছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইউপিডিএফ সদস্য নিহত

১১

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

১২

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১৩

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১৪

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১৫

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৬

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৭

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

১৮

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১৯

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

২০
X