কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত

ঘুষ নেওয়ার অভিযোগে কর কমিশনার বরখাস্ত

করদাতা থেকে ঘুষ গ্রহণের অভিযোগে আয়কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চট্টগ্রাম আপিলাত ট্রাইবুন্যাল, দ্বৈত বেঞ্চ এ কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোডের (এনবিআর) চেয়ারম্যান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত ২ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক তাকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড এর আয়কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ সেবাগ্রহীতার কাছে ঘুষ চাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এ সংক্রান্ত আদেশ জারি করছে।

এনবিআর কর্মকর্তারা জানান, চট্টগ্রামের কর আপিল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন শফিকুল ইসলাম আকন্দ। সম্প্রতি এক করদাতা তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার দপ্তরে ঘুষ চাওয়ার অভিযোগ করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়।

শফিকুল ইসলাম আকন্দকে বৃহস্পতিবার চট্টগ্রাম কর আপিল ট্রাইব্যুনাল থেকে ঢাকায় কর অঞ্চল সাতে বদলি করা হয়। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগেই বরখাস্ত হলেন তিনি।

এর আগে করদাতাদের হয়রানির কারণে রাজশাহী থেকে খুলনায় বদলি করা হয়। সর্বশেষ তাকে চট্রগ্রাম আপীলাত ট্রাইবুন্যালে বদলি করা হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে সাড়া দেননি শফিকুল ইসলাম আকন্দ। তিনি বিসিএস ১৩ ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১০

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১১

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১২

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১৩

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৪

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৫

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৬

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৭

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৯

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

২০
X