স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর অপরাধে চার ক্রিকেটার নিষিদ্ধ

দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ক্রিকেটার নিষিদ্ধ। ছবি : সংগৃহীত
দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ক্রিকেটার নিষিদ্ধ। ছবি : সংগৃহীত

চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। নিষিদ্ধ হওয়া চার ক্রিকেটার হলেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরী।

শুক্রবার (১২ ডিসেম্বর) এই চার ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লখনউয়ে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন বর্তমান আসাম দলের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত ও দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ) বিষয়টি তদন্ত করে। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে।

এক বিবৃতিতে এসিএ জানায়, ‘প্রাথমিকভাবে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে, যা ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পরিস্থিতির আরো অবনতি ঠেকাতেই এই সিদ্ধান্ত।’

নিষেধাজ্ঞা থাকাকালে এই চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট কিংবা এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রম যেমন ম্যাচ রেফারিং, কোচিং, আম্পায়ারিংয়েও নিষিদ্ধ তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১০

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১১

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

১২

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

১৩

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

১৪

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

১৫

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

১৬

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৭

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

১৮

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৯

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

২০
X