মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে যুবদল কর্মীর মৃত্যুতে দোয়া মাহফিল

মালদ্বীপে যুবদলের কর্মী আহমেদ কামালের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মালদ্বীপে যুবদলের কর্মী আহমেদ কামালের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মালদ্বীপে যুবদলের কর্মী আহমেদ কামালের মৃত্যুতে তার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে মালদ্বীপের রাজধানী মালের ফুডকোডের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মো. আমির রাহানের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. হাসেম সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। সবাই তাকে ক্ষমা করে দিয়ে তার আত্মার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।

প্রয়াত আহমেদ কামালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক মাওলানা মো. আল আমিন।

পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৫ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন প্রয়াত আহমেদ কামাল। গত ৬ ডিসেম্বর বুকের ব্যথা নিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X