কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক প্রত্যাহার

হজযাত্রী। ছবি : সংগৃহীত
হজযাত্রী। ছবি : সংগৃহীত

আগামী বছর হজযাত্রীদের জন্য বিমানের টিকিটে আর আবগারি শুল্ক দিতে হবে না বলে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে প্লেনের টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

অবিলম্বে এ সুবিধা কার্যকর হবে ও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে বলে জানিয়েছে এনবিআর।

এদিকে হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এ ধরনের ছাড় দিয়েছে। সাধারণত, বিমান টিকিট বিক্রির সময় যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বা আবগারি শুল্ক আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X