স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

আসন্ন বিপিএলে রাজশাহীর হয়ে খেলবেন নিশাম। ছবি : সংগৃহীত
আসন্ন বিপিএলে রাজশাহীর হয়ে খেলবেন নিশাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। নিলামের পরও দলের শক্তি বাড়াতে বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। বিপিএলের পরবর্তী আসর মাতাতে আসছেন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল মাতানো তারকা অলরাউন্ডার।

উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে বিশ্বের নামিদামি লিগ মাতানো নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে। এবারই প্রথম নয়, এর আগেও বিপিএল খেলেছিলেন তিনি। রংপুর রাইডার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে নিশামের।

নিশামকে দলে ভেড়াতে সর্বপ্রথম চেষ্টা করেছিল নোয়াখালী। প্রাথমিক আলোচনার পর তারকা এই অলরাউন্ডারের সঙ্গে আলোচনা আগায়নি ফ্র্যাঞ্চাইজিটির। কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিকে রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম।

সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম নিশাম। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরাদের একজন। এই ফরম্যাটে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করেছেন নিশাম। বল হাতে নিয়েছেন ৫৬ উইকেট।

নিশাম ছাড়াও রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১০

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১১

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১২

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৩

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৪

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৫

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৬

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X