কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২

কেরানীগঞ্জের বহুতল ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
কেরানীগঞ্জের বহুতল ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জ আগানগর এলাকায় জাবালে নুর সুপার মার্কেটে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে। ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, ভবনটির বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা এখনো ভেতরে আটকা রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ধোঁয়ার কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে থাকা গোডাউনগুলোর প্রতিটি শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে কাজ করতে হচ্ছে। তবে আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা গেছে।

তিনি আরও জানান, আগুন লাগা ভবনে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণেরও কোনো আলামত মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনের নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন সামগ্রীর গুদাম রয়েছে এবং ওপরের অংশে বসবাসের ব্যবস্থা রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, ভবনগুলোর অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, এই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। গ্যারেজের জন্য নির্ধারিত জায়গায় গোডাউন করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট ব্যত্যয়।

তিনি আরও জানান, এই ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X