কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আজহারীর দেশে ফেরা নিয়ে আহমাদুল্লাহর মন্তব্য

মিজানুর রহমান আজহারী এবং শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারী এবং শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইসলামী বক্তা ও আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশে ফিরেছেন। তাঁর এ ফেরাকে ‘স্বাগত’ জানিয়েছেন আরেক ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কমেন্ট করে এ অনুভূতি জানান এ তিনি।

মাওলানা আজহারী দেশে ফেরার কথা জানিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন,‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন’।

এই স্ট্যাটাস দেওয়ার পর পরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্খী স্বাগত জানিয়ে ওই পোস্টে কমেন্ট করছেন। সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ স্বাগত জানিয়ে লেখেন, ‘স্বাগতম। আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক। দীন ও দেশের জন্য কল্যান বয়ে আনুক।’

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, 'পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য' তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি ওই পোস্টে লেখেন, ‘পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।’

২০২০ সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে ৪ বছর পর বুধবার (২ অক্টোবর) দেশে ফিরলেও স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের পরদিন ৬ আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান, শিগগিরই দেশে ফিরবেন। ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন, ‘অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। দ্রুত দেশে ফিরব, আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X