কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি : সংগৃহীত
কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে আরেক আহ্বায়ক আরিফ সোহেলকে। এ ছাড়া আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে আব্দুল হান্নান মাসদুকে। আর মুখপাত্র করা হয়েছে উমামা ফাতিমাকে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সারজিস আলম বলেন, সারা দেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন।

সারজিস জানান, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারা দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া কমিটি শিগগির পূর্ণাঙ্গ করা হবে বলে জানান তিনি।

সংগঠনের অন্যতম নেতা সারজিস আলম বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এজন্য আরও সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।

গত জুলাইয়ের শুরুকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী সময় এই সংগঠনই সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X