কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সাউথ এশিয়ান কনফারেন্স অনুষ্ঠিত

সিপিই’র সহযোগিতায় দ্বিতীয় সাউথ এশিয়ান কনফারেন্স অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
সিপিই’র সহযোগিতায় দ্বিতীয় সাউথ এশিয়ান কনফারেন্স অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

সেন্টার ফর পিপল অ্যান্ড এনভারন (সিপিই)-এর সহযোগিতায় জলবায়ু পরিবর্তনবিষয়ক দ্বিতীয় সাউথ এশিয়ান কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সিপিই এর ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রহমান রানা বলেন, দক্ষিণ এশীয়ান জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর যুবদের জলবায়ু গবেষণায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এখানকার জলবায়ু সহিষ্ণুতা অর্জনে ভূমিকা রাখা। তারই ধারাবাহিতায় আমরা এ বছর আন্তর্জাতিক মানের ক্লাইমেট সায়েন্স ও পলিসি নামে একটি জার্নাল প্রকাশ করেছি যেখানে স্থান পেয়েছে প্রথম সম্মলনে অংশগ্রহণকারীদের গবেষণা। আমরা প্রতিষ্ঠা করেছি সাউথ এশিয়ান গবেষকদের নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান রিসার্চ হাব’। এই হাব যুব গবেষকদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ, প্রকাশনা করে যাচ্ছে।

কনফারেন্সে সিপিই এর বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোহাম্মদ মনরুল কাদের মির্জা বলেন, দক্ষিণ এশিয়ার প্রায় সব খাতই বিরূপ আবহাওয়ার কারণে ঝুকিপূর্ণ।

তিনি জানান, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী কোনো দেশই জলবায়ু পরিবর্তন সমস্যার বাহিরে নয়।

তিনি বলেন, আগামী ৭৫-১০০ বছরে কী হবে তা বিবেচনা করে আমাদের দুর্যোগ এবং তার ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. শিলাদত্ত চ্যাটার্জি। তিনি বলেন দুটি দেশ একত্রে কাজ করলে এডিপি প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে।

এসময় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জয়ন্ত চৌধুরী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালের সঙ্গে সমন্বয় করে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় আরও বক্তব্য রাখেন শামিনারা বেগম, দেবরাজ দে প্রমুখ।

দুদিনব্যাপী এই কনফারেন্সে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবেশ এবং জলবায়ু নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X