হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

হাতীবান্ধায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর। ছবি : কালবেলা
হাতীবান্ধায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর। ছবি : কালবেলা

ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে দেশের প্রচলিত রাজনৈতিক জোটগুলো স্পষ্ট অবস্থান নেয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স রয়েছে- সেই বাক্স নিয়েই আমি আপনাদের কাছে ছুটে এসেছি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বিএম কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোট এবং বিএনপির নেতৃত্বাধীন জোট-উভয় পক্ষই পরিষ্কারভাবে জানিয়েছে, তারা ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে না।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই ঘোষণা দিয়ে এসেছে- ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে, আর সেটি হলো হাতপাখা প্রতীক।

তিনি আরও বলেন, দেশের আইন-কানুন ও রাষ্ট্র পরিচালনা যদি ইসলামি আদর্শ, নীতি ও শরিয়াহ অনুযায়ী করতে হয়, তাহলে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির প্রকাশ্যে বলেছেন, তারা ইসলামি আদর্শে দেশ পরিচালনা করবে না। একই সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসে ইসলামী আন্দোলনকে জঙ্গিবাদী হিসেবে উপস্থাপনের অভিযোগ তোলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার প্রায় ৩৮ বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে কেউ কি দেখাতে পেরেছে যে আমরা জঙ্গিবাদী? আওয়ামী লীগ কিংবা বিএনপি কখনোই বাংলাদেশে জঙ্গিবাদ আছে-এমন স্বীকারোক্তি দেয়নি। অথচ জামায়াতের একজন শীর্ষ নেতা বিদেশে গিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এর তীব্র নিন্দা জানাই।

জনসভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফজলুল করিম শাহরিয়ারসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X