কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও বৌলতলী এস.এস উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোপালগঞ্জ জেলা কার্যালয়েরে উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধির লক্ষ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। এছাড়াও স্থানীয় আরও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, পার্স, কলমদানি, জ্যামিতিবক্স, পানির পট, মেজারিং স্কেলসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এসময় দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করেন ও সততা স্টোর সঠিকভাবে পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১০

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১১

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১২

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৪

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৫

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৭

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৮

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৯

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

২০
X