কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা ২ ছেলের

গ্রেপ্তার রাসেল মোল্লা ও রনি মোল্লা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার রাসেল মোল্লা ও রনি মোল্লা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত ঘটনায় নিজের মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

জানা গেছে, মো. সাত্তার মোল্লা ও মা আছমা বেগম দম্পতির চার ছেলে। তারা সবাই একই বাড়িতে বসবাস করেন। বাড়ির পাশে থাকা জমির কিছু অংশ বিক্রি করে বাবা সাত্তার মোল্লা তার ছোট দুই সন্তান হাবিল মোল্লা ও আফতাব মোল্লাকে দেন। এ দুই ছেলে আর্থিকভাবে অসচ্ছল। এ নিয়ে সাত্তার মোল্লার বড় দুই ছেলে রাসেল মোল্লা (৩৫) ও রনি মোল্লা (৩০) ক্ষিপ্ত হয়ে তাদের নিজ বাড়ির সামনে কবর খুঁড়ে মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে।

প্রতিবেশীরা জানান, কয়েক দিন ধরেই তাদের নিজেদের ভেতরে কলহ চলছিল। ঘটনার দিন বড় দুই ছেলে ঘরের সামনে কবর খুঁড়ে মাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করে। তখন মা আসমা বেগমের ডাক-চিৎকারে আমরা এগিয়ে যাই। তাকে উদ্ধার করে পুলিশকে জানানো হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে কাশিয়ানী থানা পুলিশ আটক করে।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X