কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াসার সাবেক এমডি কামরুল আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রকৌশলী সৈয়দ কামরুল আলম। ছবি : সংগৃহীত
প্রকৌশলী সৈয়দ কামরুল আলম। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভায়রা ভাই এবং পিডিবির চেয়ারম্যান ও ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ কামরুল আলম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। প্রকৌশলী সৈয়দ কামরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেন, প্রকৌশলী সৈয়দ কামরুল আলমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। কর্মক্ষেত্রে অত্যন্ত সৎ ও নীতিবান মানুষ হিসেবে দক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। কোনো অন্যায় ও কাজের ক্ষেত্রে অনিয়মকে তিনি কখনোই প্রশ্রয় দিতেন না। তিনি ছিলেন পরহেজগার, পরোপকারী ও সজ্জন ব্যক্তি। দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদের এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় প্রকৌশলী সৈয়দ কামরুল আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X