সাভার প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, এসআই আহত

ঢাকা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

আহত এসআই মো. মনিরুল ইসলামকে স্থানীয় বেসরকারি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের স্থানীয় ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালায় পুলিশ। এ সময় সোহেল শিকদারের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই মো. মনিরুল ইসলাম আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, আহত অবস্থায় এসআই মো. মনিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথার দুটি স্থানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, সোহেল শিকদারকে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল শিকদারের শ্যালক শিহাবকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X