স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসি থেকে বিসিবি কত টাকা পায়, যা জানা গেল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় কোথা থেকে আসে, এ নিয়ে শুরু হয়েছে ক্রীড়াঙ্গনে নতুন বিতর্ক। এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’ সাবেক ক্রিকেটারের এমন বক্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন, আসলেই কি আইসিসি থেকে বিসিবি এত শতাংশ রাজস্ব পায়।

জাতীয় দলের সাবেক অধিনায়কের তামিমের এমন মন্তব্য অবশ্য ভালো চোখে দেখেননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসে আইসিসি থেকে কেমন অর্থ পায় বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইসিসি থেকে প্রতি বছর বিসিবি ৫৫–৬০ শতাংশ রাজস্ব পেয়ে থাকে। সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে বিসিবি কোনোভাবেই ৯০ শতাংশেরও বেশি আয় করে না, যেটা তামিম বলেছেন।

আইসিসির রাজস্ব ছাড়াও বিসিবির আয়ের উৎসের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পনসর, কিট স্পনসরশিপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং ঘরোয়া টুর্নামেন্টগুলো (এনসিএল, বিসিএল) থেকেও বোর্ডের আয় হয়।

এ ছাড়া স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং গ্রাউন্ড রাইটসও আয়ের একটি অংশ। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের সুদ বিসিবির কোষাগার সমৃদ্ধ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X