কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০১:২১ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ট্রাম্পের বক্তব্যের ফ্যাক্ট চেক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনা । ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনা । ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী মানেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবির ফ্যাক্ট চেক করেছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নামে ছড়িয়ে পড়া এ ধরনের দাবি সত্য নয়। তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি।

এএফপি জানিয়েছে, ‘শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলেছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয়ে গেছে। কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে ট্রাম্প এমন কোনো মন্তব্য করেননি। এমনকি সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন যে, শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি, তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের এক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি সামনে আসে। এএফপির প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৯ নভেম্বর দেওয়া একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন ট্রাম্প। যারা বলেছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছে তারা আমাকে পদত্যাগপত্রটি দেখান।

ফেসবুকে এ পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। এতে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে ট্রাম্পকে কথা বলতে দেখা যায়। ছবির ওপর বাংলায় লেখা হয়, ‘আমি মনে করি হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী : ট্রাম্প’।

এএফপি জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে মন্তব্য করার পর এ দাবি ছড়িয়ে পড়ে। অথচ গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর সেদিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘোষণা দেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন।

সাক্ষাৎকারটি মার্কিন নির্বাচনের আগের

এএফপি জানিয়েছে, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর তিনি পিবিডি পডকাস্টকে একটি সাক্ষাৎকার দেন। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো কথাই বলেননি। এ ছাড়া সাক্ষাৎকারটি নিয়ে এবিসি নিউজ প্রতিবেদন প্রকাশ করে। সেখানেও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কথা বলার কোনও প্রমাণ মেলেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X