কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শীত জেঁকে বসতে পারে কবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের উত্তরে শীত জেঁকে বসেছে আগেই। সেদিক থেকে দেখলে ঢাকায় শীত এখনো পুরোদমে আসেনি। তবে সন্ধ্যা লাগতেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা পড়া শুরু করে। ডিসেম্বরের শুরু থেকেই এমন কুয়াশা দেখা যাচ্ছে। যা দিন যত যাচ্ছে আরও বাড়ছে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনের মধ্যে কুয়াশার পরিমাণ আরও বাড়বে। ধারণা করা হচ্ছে মাসের শেষের দিকে পুরোদমে শীত জেঁকে বসতে পারে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

তবে আগামী ৯ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১০

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১১

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৩

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৫

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৬

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৮

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৯

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X